বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সারাদেশে গ্যাসের দাম কমলেও কমেনি কলারোয়ায়;প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সারাদেশে গ্যাসের দাম কমলেও কমেনি কলারোয়ায়;প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সারাদেশে গ্যাসের দাম কমলেও কমেনি কলারোয়ায়;প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টারঃ

গ্যাসের দাম ১১৭৮ টাকায় পূর্ণ নির্ধারণ করা হলেও কলারোয়ায় আগের দাম ১৪২০ টাকায় বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার।

কলারোয়ার বিভিন্ন হাট বাজারে আগের দামে গ্যাস বিক্রি অব্যাহত রয়েছে। দুই দিন আগে গ্যাসের দাম হ্রাস করা হয়েছে। কিন্তু ক্রেতা সাধারণ গ্যাস কিনতে যেয়ে গতকাল সোমবার পর্যন্ত আগের দামে বিক্রির কথা শুনে বিব্রত হচ্ছেন।

ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান,দাম বাড়ার ঘোষণা দেওয়া হলে তৎক্ষণাৎ দাম বেড়ে যায় কিন্ত দাম হ্রাসের ঘোষণার ২ দিন পরে কেন নতুন দাম কার্যকর হবে না! বিক্রেতাদের সাফ জবাব আগের কেনা গ্যাস কমে বিক্রি করতে পারবে না। ফলে গ্যাস না কিনে বাড়ি ফিরছে অনেকে। ভোক্তা সাধারণ অসাধু গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবী জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।