বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নতুন সূর্যে সংবাদ প্রকাশঃ ব্যবস্থা নিল ভ্রাম্যমান আদালত
নতুন সূর্যে সংবাদ প্রকাশঃ ব্যবস্থা নিল ভ্রাম্যমান আদালত

নতুন সূর্যে সংবাদ প্রকাশঃ ব্যবস্থা নিল ভ্রাম্যমান আদালত

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

আজ (মঙ্গলবার) সকালে সারাদেশে গ্যাসের দাম কমলেও কমেনি কলারোয়ায়, প্রশাসনের হস্তক্ষেপ কামনা“-শিরোনামে জনস্বার্থে সংবাদ প্রকাশ করে দৈনিক নতুন সূর্য। এরপরে কলারোয়া পৌর সদরে অবস্থিত বাজারে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।

\মঙ্গলবার (৪ঠা এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে এ অভিযান পরিচাতি হয়।

বাজার মনিটরিংকালে ভ্রাম্যমান আদালত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের কারণে সংশ্লিষ্ট দোকান মালিককে জরিমানা ও সতর্ক করেন। বাজার পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোস্তী অটোমোবাইলসকে ৩ হাজার টাকা, মূল্যতালিকা টানানো না থাকায় ঘোষ ট্রেডার্স ও প্রকাশ ঘোষের মুদি দোকানে ২হাজার এবং অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করায় মোছাব্দী গাজীর মাংসের দোকানে ১হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা জানান, বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা ও তাৎক্ষণিক সেটা আদায় করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

এসময় কলারোয়া থানা পুলিশের টিম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদটি প্রকাশের পরে ভ্রাম্যমান আদালতের এই অভিযানে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ ক্রেতারা স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন । নিয়মিত এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানিয়েছেন তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।