বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
কলারোয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

কলারোয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ স্কাউটস্ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।

শনিবার( ৮ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উৎযাপনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি রুলী বিশ্বাস উপস্থিত থেকে পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করেন। পরে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“স্কাউটিং করবো’ স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র কমিশনার প্রধান শিক্ষক ইউনুছ আলী।

উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের স্বাগত বক্তব্য শেষে তাঁর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী থানা (প্রাথমিক) শিক্ষা অফিসার (এটিইও) হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন, শিক্ষক তাজউদ্দীন আহমেদ, স্কাউটস লিডার শিক্ষক শফিকুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।