বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পাবলিক ইইনস্টিটিউটে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠিত
কলারোয়া পাবলিক ইইনস্টিটিউটে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়া পাবলিক ইইনস্টিটিউটে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মোর্তজা হাসান

সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠত হয়েছে।

শনিবার (৮ই এপ্রিল) বিকাল ৫টায় পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কপাই সভাপতি শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল,প্রফেসর আবু নছর,উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান,উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী,মাদ্রাসা শিক্ষক মাওলানা ইউসুফ আলী,কলারোয়া সরকারি কলেজের শিক্ষক মাসুদুর রহমান,ফেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, প্রধান শিক্ষক আব্দুল আলিম,প্রধান শিক্ষক ইমদাদুল হক,উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মতিউর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান,প্রভাষক আরিফ মাহমুদ,শামসুর রহমান লাল্টু, মোস্তফা হোসেন বাবলু,আরিফুল হক চৌধুরী,প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া সরকারি কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মাহমুদ হাসান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।