
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান ও প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর যৌথ সঞ্চালনায়
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, গর্ভনিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সহ- সভাপতি আরাফাত হোসেন, অভিভাবক সদস্য মোঃ আব্বাসউদ্দীন, মোমিনুর রহমান, আল – আরাফাহ ইসলামি ব্যংকের ভাইস প্রেসিডেন্ট সি,জি,এম আসাদুজ্জামান মিলন,বি,জি,মাওলা, মাওলানা আঃ মালেকসহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বর্তমান ও প্রাক্তন ছাত্র – ছাত্রীরা।
বিদায়ী শিক্ষকগন হলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, মাওঃ ওমর আলী,আঃ গফফার, মোঃ কামাল হোসেন, মোঃ ফজলুল হক,মোঃ রফিকুল ইসলাম, মুহাঃ আয়নুদ্দীন আহম্মেদ, অফিস সহায়ক মোঃ ইছাহাক আলী। মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় সি,জি,এম আওরঙ্গজেব, মোঃ আমজাদ হোসেন, এইচ,কে, মারুফ আহমেদ,আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদকে।
বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয় প্রাক্তণ ছাত্র – ছাত্রীরা। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাঃ আইয়ুব আলী।