শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমার গেল ২৭ সদস্যের প্রতিনিধিদল
রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমার গেল ২৭ সদস্যের প্রতিনিধিদল

রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমার গেল ২৭ সদস্যের প্রতিনিধিদল

নতুন সূর্য ডেস্কঃ

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারে গেছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তারা কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডু রওয়ানা দিয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতা। এছাড়া আরও সাতজন সরকারি কর্মকর্তা রয়েছেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাও রয়েছেন।

মিয়ানমারে যাওয়ার জন্য টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা, নয়াপাড়া ও জাদিমুড়া এলাকায় অবস্থিত ২৪, ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতাকে বাছাই করা হয়েছে।

তবে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

এর আগে ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসেন মিয়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাছাই-বাছাই করেন।

প্রতিনিধিদলটি টানা সাতদিন টেকনাফের স্থলবন্দর রেস্ট হাউজে অবস্থান করে বাংলাদেশে আশ্রিত ১৪৭ পরিবারের মোট ৪৮৬ রোহিঙ্গার সঙ্গে সরাসরি কথা বলেন। আর তাদের দেওয়া বক্তব্য রেকর্ড করেন। গত ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি নাফ নদী পার হয়ে মিয়ানমারে ফিরে যায়।

ওই সময় মিয়ানমারের প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যাদের প্রত্যাবাসন করা হবে সেই সব রোহিঙ্গা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার রাখাইন যাচ্ছে।

তবে গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।