শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ নারীসহ গ্রেফতার ১৬
কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ নারীসহ গ্রেফতার ১৬

কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ নারীসহ গ্রেফতার ১৬

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অব্যাহত অভিযানে আবারো ২ মাদক ব্যবসায়ী সহ ১৬ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার(৫ মে) গভীর রাত থেকে থানার চৌকস পুলিশ সদস্যরা পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজা সহ চন্দনপুরের সুকচাঁদ মন্ডল ও কাঁকডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন বাবলাকে আটক করে। এদিকে ধর্ষন মামলায় জালালাবাদ গ্রামের মৃত:শরিয়ত উল্যাহর ছেলে এরশাদ গাজীকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ১৩ আসামীরা হলেন, গাজনা গ্রামের তাসলিমা খাতুন, ছলিমপুর গ্রামের মহিদুল, কেঁড়াগাছির মাসুদ রানা তাজু, শ্রীগরিপুর গ্রামের নূর ইসলাম, ভাদিয়ালী গ্রামের সহিদুল ইসলাম, গোয়ালচাতর গ্রামের রুস্তম আলী ও শওকত আলী, পাঁচনল গ্রামের আনিছউদ্দীন, ভিখালী গ্রামের আমির হোসেন, গয়ড়া গ্রামের আনোয়ার হোসেন, লাঙ্গলঝাড়া গ্রামের মঞ্জুয়ারা খাতুন, রেহেনা খাতুন ও মনোয়ারা খাতুন।

থানার অফিসার ইনচার্জ( ওসি) মোস্তাফিজুর রহমান আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের শুক্রবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বয়স ও ওয়ারেন্টভূক্ত আসামীরা কোন কোন মামলায় গ্রেফতার সেটি জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকারবারি, নাশকতা সহ অন্যান্য মামলায় অসংখ্য ব্যক্তিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।