বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নারীর প্রতি সম্মান ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান….. ইউএনও শাহনাজ বেগম
নারীর প্রতি সম্মান ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান….. ইউএনও শাহনাজ বেগম

নারীর প্রতি সম্মান ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান….. ইউএনও শাহনাজ বেগম

মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ

সহিংসতারোধে নারীর প্রতি সম্মান ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান ইউএনও শাহনাজ বেগমের
ফাইল ছবি
স্টাফ রিপোর্টারঃ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর প্রতি সম্মানের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানালেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম। তিনি সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রান্তিক পর্যায়ে এক উঠান বৈঠক ও সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন।

তিনি আরও বলেন নারীর উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন নতুন নয়। যুগ যুগ ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র ভেসে আসে। নারী প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারী আইন সংস্কার ও শাস্তি প্রদানের পাশাপাশি সামাজিক- রাজনৈতিক পরিশুদ্ধতা আনতে হবে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন ভাণ্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ডুমুরিয়া উপজেলার ১২৬টি ওয়ার্ডে পর্যায়ক্রমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সমাবেশ করার সিদ্বান্ত মোতাবেক আজ ১ম সমাবেশ ভাণ্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামে অনুষ্ঠিত হয়। আগামীকাল বিকেল ৪টায় সদর ইউনিয়নের খলশী গ্রামে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এলাকার সুধী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে আলোচনা করেন; ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য প্রমুখ।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন; প্রতিনিয়ত নারী ধর্ষণ, মানব পাচার, এসিড নিক্ষেপ, শারীরিক নির্যাতন এমনকি হত্যার শিকার হচ্ছে। ধর্ষণের পাশাপাশি হত্যা ও আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। বাড়ছে ব্যাপক মাত্রায় পারিবারিক নির্যাতন। বৈঠকে বাল্য বিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি গঠন ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বক্তারা সবাইকে সচেতন এবং সোচ্ছার হওয়ার আহ্বান জানান

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।