মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বাকসায় আমরা সেবক একতা সংঘ’র খাদ্য সামগ্রী বিতরণ
কলারোয়ার বাকসায় আমরা সেবক একতা সংঘ’র খাদ্য সামগ্রী বিতরণ

কলারোয়ার বাকসায় আমরা সেবক একতা সংঘ’র খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ মিল্টন কবীর কলারোয়া সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের একমাত্র মানবতাবাদী সংগঠন আমরা সেবক একতা সংঘ’র উদ্যেগে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস ‘র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা শাহী পাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমরা সেবক একতা সংঘ’র প্রতিষ্ঠাতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস,আমরা সেবক একতা সংঘের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান, আমরা সেবক একতা সংঘ’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সাজিদ বাবু, আমরা সেবক একতা সংঘের আমিরুল ইসলাম, আমিনুর রহমান, সাইদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় ১৮০ টি পরিবারের মধ্যে সুষম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।