
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় অনুর্দ্ধ-১৭ দলের নারী ফুটবলারদের মাঝে বুট ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে
আজ শনিবার সকালে কয়লা হাইস্কুল মাঠে অনুশীলনরত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে নিয়মিত অনুশীলনরত বালিকাদের কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়দের বুট ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা হয়।
কলারোয়া বালিকা টিমের ১৮ জনের খেলোয়াড়দের মাঝে বুটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ। বালিকারা নতুন খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয়ে জেলা পর্যায়ের খেলায় ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাথে সাথে বালিকারা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কলারোয়ার খেলার মান উন্নয়নে সার্বিক সহযোগীতা করবেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল জেলা পর্যায়ের খেলা আগামী ৮ ই অক্টোবর রবিবার থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হবে।