বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিক্ষকরা জাতিকে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে -এসি ল্যান্ড রিফাতুল ইসলাম
শিক্ষকরা জাতিকে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে -এসি ল্যান্ড রিফাতুল ইসলাম

শিক্ষকরা জাতিকে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে -এসি ল্যান্ড রিফাতুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ায় আই.সি.টি. এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ২টি ব্যাচের সমাপনী এবং ১টি ব্যাচের উদ্বোধন হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট হাইস্কুলের হলরুমে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ২ ব্যাচে ৪০ জনের প্রশিক্ষণর সমাপনী এবং নতুন ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কোর্স সমন্বয়কারী মোঃ সালাউদ্দিন কাদের। প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে আঃ রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিগত ২৫/০৯/২০২৩ তারিখ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণর্থী প্রশিক্ষণ গ্রহন করেন এবং আজ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে নতুন করে ২০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সকল শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আই,সি,টি শিক্ষার কোন বিকল্প নেই, সে জন্য শিক্ষকদের আন্তরিক হয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন। নতুন করে কলারোয়া উপজেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার কাজ এগিয়ে চলছে। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক যুগে তথ্য ও প্রযুক্তির শিক্ষা ছাড়া আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের আই,সি,টি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে অন লাইনে কাজ শুরু হয়েছে সেজন্য সকল নাগরিক কে তথ্য ও প্রযুক্তির শিক্ষা গ্রহন করার তাগিদ দেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।