শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দুর্গা পূজায় ৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা
দুর্গা পূজায় ৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা

দুর্গা পূজায় ৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি:

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, আগামী ২১/১০/২০২৩ খ্রি. তারিখ হতে ২৫/১০/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

ঘোষণা অনুযায়ী ছুটি ৫ দিনের হলেও বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধের(বৃহস্পতিবার ও শুক্রবার) কারণে আগে এবং পরে দুই দিন করে ৪ দিন সহ মোট ৯ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।