
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধি:
উপকূললীয় অঞ্চল খুলনার কয়রায়স্মরণকালের ইতিহাস সৃষ্টি করে হাজার হাজার জনতাকে নিয়ে কয়রা তথা দেশবাসীকে জানানোর লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার কতৃক গৃহীত দক্ষতা ও সামথর্য বৃদ্ধিতে নানাবিধ প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ অক্টোবর বিকাল ৪ টায় কয়রা উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি. এম তারিক -উজ -জামান এর সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা পরিষদ মাঠ। প্রসাশনের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিত মিলন মেলায় পরিণত হয়।
এসময় সরকারে বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে প্রধান অতিথি এমপি বাবু বলেন, জননেত্রী শেখ কয়রা-পাইকগাছাসহ সারাদেশে যে উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে কয়রা পাইকগাছা তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নতি হয়েছে অন্য কোন সরকারের আমলে এত উন্নত হয়নি। তিনি আরো বলেন, এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। তিনি পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে উন্নয়ন সরকার শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং সকলকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া চান।
এসময় উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সুশান্ত কুমার (পিপিএম),উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম। বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. কমলেস কুমার সানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এড. কেরামত আলী, সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,উপকারভোগীদের মধ্যে শিক্ষক আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন গাজী, ভিজিডি কার্ডধারী বৃষ্টি খাতুন,কৃষি সুবিধাভোগী আবুল কালাম, মুজিববর্ষের ঘর ও টাকা প্রাপ্ত আব্দুস সাত্তার সানা,বয়স্ক ভাতাপ্রাপ্ত লুৎফর রহমান সানা,প্রতিবন্ধি ভাতা প্রাপ্ত নুরুল আমিন,পানির ট্যাংকি প্রাপ্ত কোহিনুর মোল্যা প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী,সকল ইউপি চেয়ারম্যান গণ, প্রায় ১০ হাজার উপকারভোগী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।