
সালেক সুফী,সিনিয়র ক্রীড়া বিশ্লেষক ও আন্তর্জাতিক জ্বালানী পরামর্শক
হাত ছানি দিয়ে ডাকছে বাংলাদেশ। আর মাত্র দুইরাতের ঘুম শেষে উড়ে যাবো প্রানপ্রিয় বাংলাদেশে। অপেক্ষার ভরা পেয়ালা উপচে পড়ছে। জানি বাংলাদেশে নির্বাচন নিয়ে অচলাবস্থা চলছে। প্রিয়জন অনেকেই আমাকে বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত পুনরায় বিবেচনার কথা বলেছেন। কিন্তু যারা আমাকে গভীর ভাবে চেনেন জানেন তারা বোঝেন আমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। দেশের অনেক সংকট মুহূর্তে পাশে ছিলাম। কঠিন সময়ে আফগানিস্তান সরকারের পরামর্শক হিসাবে কাজ। বাংলাদেশের গৌরব অর্জন মুক্তিযুদ্ধ কাছে থেকে দেখেছি। কঠিন সময়ে বাংলাদেশ যেতে তাই মুখিয়ে আছি. বিশেষ করে আমার অবস্থান যদি কোনোভাবে জ্বালানি বিদ্যুৎ সংকটে কিছু অবদান রাখে চেষ্টা করবো পরামর্শ দিয়ে। হয়তো শনির দশা গ্রস্ত ক্রিকেট ,ফুটবল নিয়ে কথা বলবো, বিজয়ের মাস ডিসেম্বরে নানা বিষ্যয় উৎসবে শামিল হবো. সাতক্ষীরা ,কুড়িগ্রাম, সিলেট , কক্স’সবাজার ,ফরিদপুর নানা অবকাঠামো ,খেলার মাঠ দেখতে যাবো। ঘুরে বেড়াবো মুক্ত বিহঙ্গের মত।
আমি দৃঢ় ভাবে বিশ্বাস করে বাংলাদেশের চলমান সংকটের সমাধান হয়ে যাবে সবার জন্য উইন -উইন আলোচনার ভিত্তিতে। বাংলাদেশের অগ্রযাত্রা গতিহীন ভাবেই আগুয়ান হবে নতুন প্রজন্মের হাত ধরে। বন্ধু সুধীজন ইনশা আল্লাহ দেখা হবে অচিরেই। জানি মিস করবো নাতি-নাতনি জোহায়ের -ফাতিমার সপ্রতিভ সান্নিগ্ধ।
যাবার আগে আজ পাকিস্তান -নিউ জিলণ্ড ,কাল ভারত -দক্ষিণ আফ্রিকা দুটি হাড্ডা হাড্ডি ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় আছি. বাংলাদেশ -শ্রীলংকার খেলার সময় সিঙ্গাপুর বিমান বন্দরের লাউঞ্জে থাকবো। শুভকামনা থাকবে টিম টাইগার্সদের জন্য।