
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
২০২৩ সালের প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসা।আজ রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ পরীক্ষার ফলাফল ঘোষনা করে।
কলারোয়া উপজেলার চারটি আলিম মাদ্রাসা থেকে কলারোয়া আলিয়া মাদ্রাসার ৪১ জন, বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২ জন,কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা ৩৫ জন, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
এর মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়ে কলারোয়া আলিয়া মাদ্রাসা থেকে শতভাগ পাসসহ ৪১ জনের মধ্যে ১ জন এ+, এ গ্রেড ১৪ জন, এ- ১৬ জন,বি – ০৬ জন, ও সি গ্রেড ০৪ জন কৃতকার্য হয়েছে।
অন্যদিকে বুজতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস কৃতকার্য হয়েছে, কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ২ জন এ+ সহ ৩৩ জন পাস করেছে, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থীর ১২ জন পাস করেছে।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান।