বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ
কলারোয়ায় ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ

কলারোয়ায় ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ

 

 

 

বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ার ১৩ টি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে মাদার সংগঠন “কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশন”- নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার(৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের সভাপতিত্বে ও পরিচালনায় এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেখ কবির হাসান, মোঃ আনিছুর রহমান পলাশ, দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ রাশেদ।
আলোচনায় প্রস্তাব গৃহীত হয় সুবিধামত সময়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের ও ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের এবং কলারোয়ার সকল ক্লিনিক বা ডায়াগনস্টিক মালিকের সাথে আলোচনা করে রক্ত দাতাদের জন্য একই রেট নির্ধারন করা সহ নানা অসুবিধা তুলে ধরা। আলোচনান্তে সর্ব সম্মতিতে মোঃ ফারহান আল ফারুক কে সভাপতি এবং শেখ ইউসুফ কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হন ১। মোঃ আনিছুর রহমান পলাশ (আলোকিত কলারোয়া),২। মোঃ আলমগীর হোসেন (শাকদাহ বেত্রাবর্তী ব্লাড ব্যাংক) ৩। মোঃ মিজানুর রহমান (সেবা) যুগ্ম সাধারণ সম্পাদক ১। মোঃ মনিরুল ইসলাম (রক্তের ফোঁটা) ২। মোঃ হাবিবুর রহমান (কপোতাক্ষ), ৪। প্রচার সম্পাদক – মোঃ তরিকুল ইসলাম ( বন্ধু ব্লাড ফা:) ৫। দপ্তর সম্পাদক মোঃ সুমন হোসেন ( কুশোডাঙ্গা), ৬। সাংগঠনিক সম্পাদক (যোগাযোগ) জি,এম, মুন্না ( কাজীরহাট),৭। সাংগঠনিক সম্পাদক ( আই,সি,টি) মেহেদী হাসান, ও রায়হান হোসেন ( বজ্রবাকসা) এবং কার্য নির্বাহী সদস্য মনোনীত হন :- আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী,সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, শেখ সৈয়ব হোসেন,মোঃ নুর হোসেন, মোঃ শরিফুল ইসলাম। এছাড়া উপদেষ্টা মন্ডলীতে আছেন শেখ শহিদুল ইসলাম, এ্যাডঃ শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক কুমার শেঠ,আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, মোঃ সিরাজুল হক,রায়হান বাসার (প্রবাসী), শেখ আল হাসান, নাহিদ হাসান মিঠু, সবুজ হোসেন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।