বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ
কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ

কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যার পরে কয়রা বাজারের অসহায়, দিনমজুর ও হত দরিদ্র পথচারীদের মাঝে কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট ও সাধারণ সম্পাদক এম, রকিব হাসানসহ ইউনিটির অন্যান্য সদস্যরা মিলে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।

ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দল কবির সম্রাট বলেন, আমরা প্রতি বছরই শীতের মৌসুমে আমাদের নিজ উদ্যোগে অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিক ভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম পর্বে ২৫ জন ছিন্নমূল মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরো অনেক বেশি বেশি কম্বল ও শীত বস্ত্র বিতরনের উদ্যোগ হাতে নিয়েছি। গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশা আল্লাহ।

সাধারণ সম্পাদক এম, রকিব হাসান বলেন, এ উদ্যোগে ইউনিটির সকলের সহযোগীতা থাকলেও সভাপতির মহতি উদ্যোগের কারনে এ সেবামূলক কর্মকান্ডে আমরা শরিক হতে পেরে মনে তৃপ্তি লাগে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।