
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া ঐতিহ্যবাহি সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রচার কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের অফিস কক্ষে কলারোয়া সরকারি কলেজ সূবর্ণ জয়ন্তী প্রচার কমিটির আহবায়ক, দৈনিক নতুন সূর্য’র সম্পাদক মন্ডলির সভাপতি ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রচার কমিটির উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষক দীপক কুমার শেঠ।
উপস্থিত সকলেই সূবর্ন জয়ন্তীকে সফল করতে বিভিন্ন প্রস্তাব রাখেন। তবে অফ ও অন লাইনে প্রচার কার্যক্রম জোরদার করা সহ নানা প্রস্তাব রাখা হয়। প্রস্তাব গুলো মূল কমিটি অনুমোদন ও সংযোজন এবং বিয়োজন করার পর কার্যক্রম কে বেগবান করার আশাবাদ ব্যাক্ত করেন সকলেই।
প্রচার কমিটির কাজের স্বার্থে সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম, কাজী ইমরান, মাসউদুল ইসলাম মাসুদ, উৎস কুমার দাস কে সদস্য হিসেবে অন্তভুক্ত করার প্রস্তাব করলে উপস্থিত সকলেই সম্মতি প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন প্রচার কমিটির সদস্য এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাংবাদিক সহকারি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক তাজউদ্দিন আহমেদ রিপন, শিক্ষক আব্দুল ওহাব মামুন,রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ হাবিবুর রহমান।
দৈনিক নতুন সূর্য’র সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী, সাংবাদিক মোর্তজা হাসান,তৌহিদুর রহমান, এস,এম,আনাম।
সমগ্র অনুষ্টান পরিচালনা করেন প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।