
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নতুন সূর্যের প্রতিষ্টাতা সম্পাদকমন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এঁর একমাত্র পুত্র তাসফিক খান চৌধুরী উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ গমন করবেন।
আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।
তিনি লন্ডনের বেডফোর্ডশীয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রী অর্জনের জন্য যাত্রা করবেন।
তাশফিক খানের পিতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও মাতা নাদিরা খান লিপি সকলের কাছে তাঁদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।
পলাশ চৌধুরী ও নাদিরা খান লিপির এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে ।
উল্লেখ্য: তাশফিক খান চৌধুরী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কলারোয়া পাইলট হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিল। কলারোয়া পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছিল। সর্বশেষ বাংলাদেশের স্বনামধন্য রাজউক উত্তরা মডেল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।