
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
গতকাল রবিবার (২৪ই ডিসেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে,’ নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির মাধ্যমিক পর্যায়ে হাইস্কুল ও দাখিল মাদ্রাসার ১১ টি বিষয়ে ১২০০ জন শিক্ষক উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বিয়য়ে গত ১৮ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর রবিবার বিকেলে কলারোয়া গার্লস হাইস্কুলে ও কলারোয়া এম, আর ফাউন্ডেশন বিদ্যালয় শেষ হয়েছে।সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এম আর ফাউন্ডেশন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হোসেন ও গার্লস পাইলট হাইস্কুল প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। এ সময়ে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কলারোয়া কামারালী বহুমুখী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাবুদ্দিন,ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমানুল্লাহ, সিংহলাল দাখিল মাদ্রাসারসহ অনেক শিক্ষক দ্ধায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে’, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক সাত দিনব্যাপী ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা ২য় পর্যায়ে ১৮ নভেম্বর শুরু থেকে ২৪ নভেম্বর বাংলাদেশের ৩০টি জেলায় একযোগে শেষ হয়েছে।