বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ডাক্তারের ভুল চিকিৎসায় মজিদ সানার জীবন সংকটাপন্ন
কয়রায় ডাক্তারের ভুল চিকিৎসায় মজিদ সানার জীবন সংকটাপন্ন

কয়রায় ডাক্তারের ভুল চিকিৎসায় মজিদ সানার জীবন সংকটাপন্ন

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

খুলনার সাবেক সিভিল সার্জন (ও এস ডি) ডাক্তার সুজাত আহমেদের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসার শিকার হয়ে জীবন সংকটাপন্ন খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের লালুয়া গ্রামর মৃত আক্কাস আলী সানার ছেলে মজিদ সানা। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বর মাসের ৪ তারিখ তিনি সাবেক সিভিল সার্জন বর্তমানে (ওএসডি) ডাক্তার সুজাত আহমেদ এর নিকট হতে তার বাম হাতের জয়েন্ট ফাঁকা হয়ে হওয়ায় চিকিৎসা গ্রহণ করেন এবং তিনি একটা ইনজেকশন দেন। ইনজেকশন নেওয়ার পর হইতে তার ব্রেইনের সমস্যা হয়। পরবর্তীতে তার হাতটি মারাত্মকভাবে ফুলে যায়। যার কারনে তিনি কয়েকদিন অজ্ঞান ছিলেন এবং স্বাভাবিক কোন জ্ঞান ছিল না। পরবর্তীতে তার পরিবার তাকে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার মিজানুর রহমানের নিকট নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানান,ভুল চিকিৎসার কারনে এমনটি হতে পারে। তার হাতের অপারেশন করা হয়েছে। তিনি এখনো পুরো-পুরি সুস্থ্য হতে পারেননি।

জানতে চাইলে ডাক্তার সুজাত আহমেদ বলেন, ভুলতো মানুষের জীবনের একটা অংশ । ভুল হতেই পারে, ভুলের উদ্ধে কেউ নয়।

ভুক্তভোগি মজিদ সানা বলেন,তার এই ভুল চিকিৎসার কারণে সহায় সম্বল যা কিছু ছিল তা বিক্রি করে চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়েছে। বর্তমানে আমি নিঃস্ব এবং পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।