
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে ২০২৩ সালের এবতেদায়ী,ও ৮ম,৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর বাৎসরিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট ফরম এবং রিপোর্ট কার্ড প্রদান করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলীসহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ নুর হোসেন মিলন।
অতিথিবৃন্দ ১ম,২য়,ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও সাবেক অধ্যাক্ষ মুহাঃ আইয়ুব আলী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক ও মনোযোগী হতে হবে এবং শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক মানসিকতা সম্পন্ন করে তুলতে হবে। কৃতকার্য ছাত্র – ছাত্রীদের অভিনন্দন ও দোয়া জানিয়ে আরো ভালো করার তাগিদ দেন এবং আগামী ১লা জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।