
বিশেষ প্রতিবেদকঃ
কলারোয়ার সেচ্ছাসেবী সংগঠন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ জানুয়ারী) সকালে কলারোয়ার ১২ টি সংগঠনের সাংগঠনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও রক্ত যোদ্ধাদের উপস্থিতিতে এবং ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের সুযোগ্য সভাপতি ফারহান আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ব্রজবাকসা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী রায়হান আল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেচ্ছাসেবী সংগঠন সেবা’র আহবায়ক শেখ শাহজাহান আলী শাহীন (আহবায়ক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’, উপদেষ্টা, কলারোয়া ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশন), কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শেখ ইউসুফ, ভোমরার স্বেচ্ছাসেবক নূর হোসেন মিলন ।
অনুষ্ঠানে বক্তারা ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের এই গৌরবপূর্ণ অর্জনে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ ডিসেম্বর’২০২৩ এর মাস সেরা রক্তযোদ্ধা দের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
পরিশেষে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সফলতা কামনা করেন।