বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অনির্বাণে অনুষ্ঠিত হলো মনির উদ্দিন-অনির্বাণ শিক্ষা বৃত্তি পরীক্ষা
অনির্বাণে অনুষ্ঠিত হলো মনির উদ্দিন-অনির্বাণ শিক্ষা বৃত্তি পরীক্ষা

অনির্বাণে অনুষ্ঠিত হলো মনির উদ্দিন-অনির্বাণ শিক্ষা বৃত্তি পরীক্ষা

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

মনির উদ্দিন-অনির্বাণ শিক্ষা বৃত্তি  ২০২৪ প্রদানের লক্ষ্যে ১২/০১/০২৪ শুক্রবার অনির্বাণ লাইব্রেরির অধ্যাপক কালিদাস চন্দ্র মিলনায়তনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন  মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম ও ১০ ম শ্রেনীর মেধাবী প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।অনির্বাণ লাইব্রেরী ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

উল্লেখ্য অনির্বানের দাতা সদস্য কেশবপুর, যশোরের হায়াতুজ্জামান মুকুল তার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিক্ষক মনির উদ্দিনের নামে এই শিক্ষা বৃত্তি চালু করেছেন।নবম এবং দশম শ্রেণীর মেধাবী ছাত্র- ছাত্রীরা প্রতিবছর এই পরীক্ষার অংশগ্রহণ করে।

দাতা সদস্য হায়াতুজ্জামান মুকুলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনির্বাণের জয়দেব কুমার ভাদ্র।পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের এই পরীক্ষায় অংশ নিয়েছে তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।