বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু

কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিবেদকঃ
কলারোয়ায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এ
উদ্বোধন করেন এডভোকেসি নেটওয়ার্ক কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এডঃ শেখ কামাল রেজা।
ওয়েভ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে এই রিফ্রেশার প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হোসেন। আরো উন্মুক্ত আলোচনা করেন সাংবাদিক জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, মোঃ জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, এন,জি,ও প্রতিনিধি মোঃ মেহেদী হাসান,খতিব মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ রহমান ও সাধারণ সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ আহসান উল্লাহ,
স্বেচ্ছাসেবক মধুমিতা গাইন।” পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প”- এই বিষয়ে সচেতনতা ও সহায়তার জন্য এই বিষয়ে আলোচনা করা হয়

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।