
বিশেষ প্রতিবেদকঃ
কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সাতক্ষীরায় রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারী) বিকাল চারটায় সাতক্ষীরা আল বারাকা কম্পিউটার মার্কেটে ফ্লোরা কম্পিউটারে সাতক্ষীরার এ বুথ উদ্বোধন করা হয়।
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সূবর্ণ জয়ন্তী কমিটির আহবায়ক প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ফিতা কেটে বুথ উদ্বোধন করেন।
সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমানুল্লাহ হাদী,খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যাক্ষ মোঃ মাহাবুবুর রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, , সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আঃ রাজ্জাক, ডাঃ আবুল বাসার,সহকারী অধ্যাপক তপন কুমার মন্ডল, প্রভাষক বি,এম,ফিরোজ, কলারোয়া সরকারি কলেজের প্রথম ভিপি মোঃ রফিকুল ইসলাম, জি,এম ফাত্তাহ, মোঃ ফারুক হোসেন, রেজিষ্ট্রশন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মোঃ আরিফুজ্জামান কাকন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মোতুর্জা হোসেন,রাজীবুল ইসলাম বীজু, মোঃ আনাম, উৎস কুমার দাশ, খান মোঃ শিপন,।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।