
যবিপ্রবি প্রতিনিধি
রাজশাহী থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘এসোসিয়েশন অব রাজশাহী জাস্টিয়ানস্’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ হাসানুল বান্না সফল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তাসিক হাসান (মাহি)।
এসোসিয়েশনের উপদেষ্টা যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার শাহাদাত জামান এ কমিটির অনুমোদন দেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নাফিম আলম, মোঃ আব্দুর রাজ্জাল, মোঃ মুসফিকুজ্জামান, মুহাইমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আল মোমেন, হাসিব হাসান, মোঃ খাইরুল আলম, বিনয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আদনান মুয়ীদ, সহ সাংগঠনিক সম্পাদক: মো. ইয়ামিন হাসান মো. ফারদিন আহমেদ (আলভী)।
এছাড়া কোষাধ্যক্ষ শাহরিয়া আক্তার (বর্ষা), সহ কোষাধ্যক্ষ মোঃ সাকিব হাসান, প্রচারনা বিষয়ক সম্পাদক মো.সাম্মাম সাদিক, বিপ্লব কুমার, সাদিয়া আনজুম ঐশি, সাংস্কৃতিক সম্পাদ: মাইশা সামিহা মিম, আবু সায়েম, নাফিস যাওয়াত, খেলাধুলা বিষয়ক সম্পাদক মোঃ ইখলাস জুবায়ের, মোঃ সায়েম, মো: আবির হাসান, জিল্লুর রহমান, ইভেন্ট সেক্রেটারি: মোসা: শর্মিলি আখতার, মোসা: রামিশা ইসলাম ও মো. সিফাতুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ আসিফ শাহরিয়ার, শরিফুল হাসান, সদস্য মো: সামাউন ইসলাম, মোঃ সামিউল ইসলাম, মোসতাকি মৌ, এ এস এম আহনাফ হাসান, মো. আরিফ ইকবাল, নাজমুস সাকিব সাদাত, মোঃ গোলাম রাব্বানী, রাইহান আহমেদ, মাহজুবা জেরিন, সবনাম ই জান্নাত, মোসা: সাদিয়া সুলতানা, কাজী আফিয়া আনজুম জয়তি, অন্বেষা মাঝি, সঞ্চিতা প্রামানিক, সাধিন আহমেদ, মাহমুদুল হাসান অনিক, জান্নাতুন রুবাইয়া ও সাব্বির হাসান প্রমুখ।