
নতুন সূর্য ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কলারোয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন (সোনাই) এর আংশিক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুমতারিণ অথৈ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।
রোববার (১২ মে) কমিটির সদ্য সাবেক সভাপতি শেখ তাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর স্বাক্ষরিত বিবৃতিতে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম,কেন্দ্রীয় ছাত্রনেতা নাহিদ হাসান শাহিন,আবু সাঈদ,ফরহাদ হোসেন।
কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি মোঃ আশিকুজ্জামান,ইশরাত জাহান মিমি,আহসান উল্লাহ,মোঃ শিহাব হোসেন,সাদিয়া পারভীন ইভা,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান,গাজী সুরাইয়া ইয়াসমিন মিতু,আহসান হাবীব সেতু,নিশিতা জাহান নিহা,বিধান চন্দ্র গাইন, সাবিনা খাতুন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব,তামাচ্ছুম তানহা মোহিনী,ফারদিন এহসান অর্ণব,ফাতেমাতুজ জহুরা সেঁজুতি,আবু নাইম হোসেন,আফসানা আরফিন ঐশী,দপ্তর সম্পাদক সুমন হোসেন,প্রচার সম্পাদক মোঃ আজাদ হোসাইন রাসেল,অর্থ সম্পাদক সোহানুজ্জামান প্রান্ত,ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া পারভীন।
২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতি শেখ মুমতারিণ অথৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
শেখ মুমতারিণ অথৈ বলেন, আমি আমার উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কে এখনো সচেতন না। আমি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা বিষয়ক বহুমুখী কর্মসূচি গ্রহণ করব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী মেধাবী এবং অসচ্ছল, তাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করব।
কমিটি প্রকাশ হওয়ার পরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট,তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।