
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ্ কে.এম.আই.এস. মডেল কলেজে ঈদুল আযহা উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকাল পাঁচটায় ঈদুল আজহা উপলক্ষে কলেজ মাঠে খান মিজানুল ইসলাম সেলিম মডেল কলেজের আয়োজনে হাইস্কুল ও কলেজের ছাত্রদের নিয়ে ফুটবল টূর্ণামেন্টের আকর্ষনীয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি এ্যাডঃ শেখ কামাল রেজা, মোঃ রবিউল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন)।
সমগ্র খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ সালাম পলাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন জিন্নাত হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, মোঃ আঃ সালামসহ বিপুল সংখ্যক দর্শক খেলা টি উপভোগ করেন।
আকর্ষনীয় ফাইনালে মুখোমুখি হয় মাহী দল ও সজীব দল। খেলার প্রথমার্ধে কোন দল গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধেও কোন দল গোলের দেখা না পাওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে মাহী দল ৪-২ গোলে সজীব দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এবং সজীব দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কে.আই.এম.এস. মডেল কলেজের আয়োজনে এই টূর্নামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহনকারী প্রত্যেক দল কে জার্সি ও বল নিজস্ব অর্থায়নে প্রদান করা হবে।
অত্র এলাকার তরুন সমাজ ও এই কলেজের শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দুরে রাখার জন্য এই টুর্ণামেন্টের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।