বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরার কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মাশফিকা হেসেনের অনুমতিক্রমে রবিবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ লিডার ও সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মুক্ত গ্রুপের স্কাউট ও গার্ল ইন স্কাউটরা কলারোয়া উপজেলা পরিষদ চত্বর এবং আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন ।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্কাউটস এর সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও উপজেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ।

জানা যায়,পরবর্তীতে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও অনান্য শহীদ মিনার,পোষ্ট অফিস সমূহ,হাসপাতাল,পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।