বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষের মা’য়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষের মা’য়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষের মা’য়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র মা’য়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলারোয়ার কোমরপুর গ্রামে অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র পৈতৃক নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র বড় ভাই ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আব্দুল হামিদ।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিকের পরিচালনায় ও কলারোয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইয়াসীন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর আবু নসর, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য শেখ ফারুক হোসেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, কলারোয়া কেরেলকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী(ভিপি), কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ মোশাররফ হোসেন, পরিচালনা পর্যদ সদস্য ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, প্রভাষক ডাঃ মাহাবুবুর রহমান, প্রভাষক ডাঃ আককাজ আলী, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ জোহর আলোচনা শেষে উপস্থিত সকলকে নিয়ে ডা.আব্দুল বারিক’র মা মরহুমা রিজিয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ কামরুজ্জামান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।