বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুণী
কলারোয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুণী

কলারোয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুণী

মোস্তফা হোসেন বাবলু ও মোঃ তরিকুল ইসলাম

কলারোয়ায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে  সাগরিকা বিশ্বাস (২৪) নামে মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।ধর্ম ত্যাগের বিষয়টি ঘটেছে, উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ধর্ম ত্যাগ করা মেয়েটির পিতার নাম-ক্ষিতিশ বিশ্বাস ও মাতার নাম- রেনুকা বিশ্বাস।
বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়,সাতক্ষীরা সূত্রে জানা যায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাগরিকা বিশ্বাস (জন্ম- ১লা জুন ২০০০ সাল) গত ৫ সেপ্টেম্বর-২৪’ বৃহস্পতিবার আসর নামাজের পর স্ব-ইচ্ছায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।
সাগরিকা বিশ্বাস গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতে আইনজীবি মো: মিজানুর রহমানের চেম্বারে হলফনামা করে খৃষ্টান ধর্ম ত্যাগ করে স্ব-ইচ্ছায় ও স্বজ্ঞানে মোছা: মরিয়ম খাতুন পরিচয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। পরে উপজেলার শুভংকরকাটি জামে মসজিদের খতিব মাওলানা এম এ মামুন হোসাইন আজাদীর কাছে গিয়ে ইসলাম ধর্মের নিয়ম মেনে আসর নামাজের পরে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করেন বলে জানা যায়।
ধর্ম পরিবর্তনের এফিডেভিটে সাগরিকা বিশ্বাস জানান, আমি আমার কর্ম জীবনে মুসলমান বন্ধুদের সাথে মিশে তাদের আচার, ব্যবহার, নম্র, ভদ্রতা, শালিনতা, চলাফেরা, আতিথেয়তা দেখে ও ইসলাম ধর্মের বিভিন্ন বই-পুস্তক পড়িয়া মনে প্রাণে মুসলিম সম্প্রদায় ও তাহাদের ধর্মের প্রতি আগ্রহ ও ভালবাসা জন্মায়। তিনি আজ থেকে সারাজীবন যাতে ইসলাম ধর্মের প্রতি ভালবাসা ও আনুগত্য বজায় রেখে চলতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।