বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত
কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মাগরিব বাদ মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী।

এছাড়াও মহানবী (সাঃ) এর জীবনীর উপর আলোচনা করেন, কলারোয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ূ্ব আলী, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ইউনুস আলী বাবু, সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণী, বিশিষ্ট ওয়াজেন মাওলানা ইমাম হোসেনসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে রাসুলে করীম (সাঃ) এর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তা আমাদের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করার আহবান জানান।

তিনি আরও বলেন, সিরাতের আলোচনাকে ব্যবহারিক জীবনে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন করার কোন বিকল্প নেই। রাসুল (সাঃ) কে বুঝতে হলে ইসলামী আন্দোলনে সবাইকে সক্রিয় থাকতে হবে।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আবুল কালাম আজাদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শেখ কামরুল ইসলাম।

আলোচনা শেষে মুসলিম উন্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রধান আলোচক আলহাজ্ব মাওলানা আব্দুল বারী।

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।