বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মোঃ আল-আমিন ইসলাম,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ –

খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার ফয়সাল আহমেদ,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম, আনসার ভিডিপি অফিসার আনোয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ,পল্লি বিদ্যুতের ডিজিএম কাওছার আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, কয়রা সদর পুজা মন্ডপের সভাপতি জগদীশ চন্দ্র মজুমদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু , আব্দুর রউফ, গোলাম রব্বানী প্রমুখ।

সভায় বক্তারা জানান কয়রা উপজেলায় ৪৬ টি পুজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।