বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ 

সাতক্ষীরার কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টায় কলারোয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল,এছাড়া কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান,জেলার কারগরি বিভাগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোঃ ইউনুস আলী বাবু, কলেজ বিভাগের জেলা শাখার সহ সভাপতি সহকারী অধ্যাপক ড.আবদুল আজিজ, এবতেদায়ী বিভাগের জেলা সভাপতি মোঃ আঃ হামিদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আহমেদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আঃ মালেক, প্রভাষক মোঃ আসাদুজ্জামান ফারুকী, সহকারী অধ্যাপক শাজাহান কবির,মোঃ আলমগীর কবির, বৈষম্যবিরোধী আন্দোলনের সম্বনয়ক সায়ৈদ আল বান্নাসহ প্রতিষ্ঠান প্রধানগন ও শিক্ষকমন্ডলী।

বক্তাগন আশাবাদ ব্যাক্ত করেন, শিক্ষকগন কে আদর্শ হিসেবে নিজেকে সমাজে ইসলামি বা ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা করার কাজে মনোনিবেশ করতে হবে। দাসত্ব থেকে শিক্ষকদের মুক্তি দিয়ে ধর্মীয় ও আদর্শিক শিক্ষাক্রম চালুর দাবী জানান।

প্রধান অতিথি বলেন, দেশটা আমাদের,ভালো-মন্দ সব কিছুই নির্ধারন করবে দেশের জনগন। বৈষম্যবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল,সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের চেষ্টা, বারবার দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হোক আর হাজার হাজার তরুন জীবন বিলিয়ে দিক এটা আমাদের কাম্য নয়। সেজন্য মানবতার মুক্তির জন্য ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ কায়েম করা। আর সমাজে ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র সনদ ও নীতি হচ্ছে কোরআন ও হাদীস।

সকল শিক্ষকবৃন্দ পুরানো কারিকুলাম বাদ দিয়ে নতুন করে নৈতকতা, আদর্শ মানুষ গড়ার উপযোগী শিক্ষাক্রম প্রনয়ণ করার দাবী করেন।

পরে কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল সকল শাখার কমিটি ঘোষণা করেন এবং সর্ব সম্মতিক্রমে কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ মশিউল আযম, (শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ) ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ রেজওয়ান কবির ( হাজী নাছির উদ্দীন কলেজ), এছাড়া কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমিক শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ নজরুল ইসলাম (যুগীখালী মাধ্যমিক বিদ্যালয়), ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম ( বাটরা মাধ্যমিক বিদ্যালয়) এবং কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমেদ আলী ( কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপার মাওলানা আব্দুল মোনায়েম ( সিঃহলাল আদর্শ দাখিল মাদ্রাসা).

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।