বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ওয়াটার এইড এর আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা নবলোক প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম সহ ওয়াটার এইড, নবলোক, এসএমভি, হেলভেটাস, ডিএসকে সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।