বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

মোস্তফা হোসেন বাবলু্, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, র‍্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের সামনে ঢাকা- সাতক্ষীরা মহাসড়কের পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতি বিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচারক শামিম রেজা। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেই সাথে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,  থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক  আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী শিক্ষক অনুপ কুমার,  সাইফুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।