
মিল্টন কবীর, ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার মিলগেটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসাস এর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান, জেলা জাসাস এর সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ আশরাফ হোসেন বাবু, এবং উপস্থিত ছিলেন মোঃ মইনুদ্দীন মন্টু, মিল্টন কবীর, মোঃ রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, শাহাদাত হোসেন, শাহীন, নাজমুল আক্তার, আরিফুল ইসলাম সহ সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, তালা ও সদর উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবরা।
বক্তারা ২৭ডিসেম্বর ২০২৪ তারিখে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান এবং জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর ২ আসনের প্রার্থী, ধানের শীষের কান্ডারী, সাতক্ষীরা শহরতলীর লাবসা ইউনিয়নের একটানা সাত বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিমের হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া, নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনার উপর গুরুত্ব আরোপ করেন এবং দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।