বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কয়রায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কয়রায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিএম আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কয়রা উপজেলা শাখা এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় সাবেক ছাত্রদল একাদশ ও বর্তমান ছাত্র দল একাদশ অংশগ্রহণ করে , খেলায় ১-০ গোলে বর্তমান ছাত্রদল একাদশ কে পরাজিত করে সাবেক ছাত্রদল একাদশ চ্যাম্পিযন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী,যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম , মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা , সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহাসিন হোসেন ,ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু।

শত শত দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন শিক্ষক মিহির কুমার মন্ডল, মাষ্টার আঃ রাজ্জাক ও মোঃ শফিকুল ইসলাম।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।