
মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও ৪৬তম বিজ্ঞান মেলা বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ই জানুয়ারি) মঙ্গলবার সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) জহুরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগতম বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদ্বীন। এছাড়া, শীতকালীন ক্রিড়া সম্পর্কে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস , উপজেলা শিক্ষা সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান , তামিম আজাদ মেরিন, জালালাবাদ মাদ্রাসার সুপার মাঃ মোঃ আব্দুস সাত্তার।
এছাড়াও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রধানগণ উপস্থিত ছিলেন।