
বিএম আলামিন ইসলাম, কয়রা( খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা প্রশাসনে উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে,
২০ই জানুয়ারি সোমবার সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বর থেকে কম্বল বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা রুলি বিশ্বাস ও কয়রা উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কয়রা প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামাল হোসেন,বিএম আলামিন ইসলাম।
কয়রা উপজেলা হিজড়া দলের সরদার মোছাঃ লাকি বলেন , সর্বপ্রথম আমাদের খোঁজ খবর রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একসময় সবাই আমাদেরকে অবহেলার চোখে দেখতো কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে,সমাজের কিছু মানুষ এখন আমাদের খোঁজ খবর রাখছেন এই জন্য কয়রা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।