
স্টাফ রিপোর্টারঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদিন, বেগম খালেদা জিয়া মহা বিদ্যালয়ের সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের সভাপতি বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদি, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক বি এম পলাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
সমাপনী বক্তব্য শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারকসহ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এ বছর বিজ্ঞান মেলায় প্রজেক্ট তৈরীতে কলেজ পর্যায়ে প্রথম হয় বেগম খালেদা জিয়া মহা বিদ্যালয় এবং স্কুল-মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।