
এম এ আজিজ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরন করেছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কলারোয়া বাজারে এই লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন,কলারোয়া ৬ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি সোহরাব হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, থানা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাব্বি,সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, তাতীদলের যুগ্ম আহবায়ক এস এম মাসুদ রানা সঞ্জীব, দলিল লেখক সমিতর সাধাঃ সম্পাঃ হোসেন আলী বাবু,সাজ্জাদ,মনি,রাজীব,বাপ্পি,মুকুল সহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।