বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ৫টি কেন্দ্রে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা
কলারোয়ার ৫টি কেন্দ্রে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

কলারোয়ার ৫টি কেন্দ্রে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিনিধি

সারাদেশের ন্যায় আজ থেকে কলারোয়ার ৫টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। ৫টি কেন্দ্রে মোট ১৯৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, বেগম খালেদা জিয়া কলেজ, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ,কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, সকল কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে টিম গঠন করা হয়েছে। কেন্দ্রে কক্ষ পরিদর্শকগন ও পরিচালনা কমিটি নিয়ে ইতিমধ্যে সভা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া করোনার প্রদূভার্বের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

তথ্যমতে, কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২০২ জন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আতিয়ার রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫২জন এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, বেগম খালেদা জিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ১৬১ জন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজমল করিম, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৮ জন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম শাহিন এবং একমাত্র মাদ্রাসা কেন্দ্র কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৯০ জন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।