বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালায় স্ট্রোকে ১৪ বছরের স্কুল ছাত্রের মৃত্যু
তালায় স্ট্রোকে ১৪ বছরের স্কুল ছাত্রের মৃত্যু

তালায় স্ট্রোকে ১৪ বছরের স্কুল ছাত্রের মৃত্যু

নতুন সূর্য ডেস্ক:

তালার পল্লীতে স্ট্রোকজনিত কারণে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তালা উপজেলার কলাপোতা গ্রামের জিয়া মোড়লের ছেলে ও তেরছি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ছাত্র তাহসিফ মোড়ল (১৪) মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের খাটে বসে পড়াশুনা করছিলেন।

পড়াশুনা চলমান থাকাবস্থায় হঠাৎ করে তাহসিফ ঘরের খাট থেকে পরে যাওয়ার শব্দ শুনতে পান পরিবারের লোকজন। এসময় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত অবস্থায় তাকে দেখতে পান।

এলাকাবাসী জানান, কলাপোতা গ্রামের জিয়া মোড়লের একমাত্র ছেলে তাহসিফ খুবই মেধাবী ও শান্তশিষ্ঠ স্বভাবের ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।