বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু
খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: 

খুলনা নগরীর বয়রা পূজাখোলা মোড়ে অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া গুরুতর অসুস্থ হওয়ায় একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়- তারা একই সাথে বয়রা ইসলামীয়া মোড়ের একটি দোকানে বসে একসাথে মদ পান করেছিলেন।  খবর পাওয়ার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হাই এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে। আরও একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।