স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা কলারোয়া উপজেলা সোনাবাড়িয়া হাইস্কুল মোড়ে গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার) ও নিম্নমানের উৎপাদন ও বিক্রি করায় বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার নামের এক প্রতিষ্ঠানের বিপণন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয় টিম উপজেলার সোনাবাড়ীয়া হাইস্কুল মোড় এলাকায় এ অভিযান চালায়।

বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা আলী হাসান জানান, উপজেলার সোনাবাড়ীয়া হাইস্কুল মোড় এলাকায় মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার) ও নিম্নমানের পানি’ উৎপাদন করে আসছিলো বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান।
অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করায় বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) রিয়াজ উদ্দীন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা সময়ে আরো উপস্থিত ছিলেন বিজিবি’র অপারেশন কর্মকর্তা সুবেদার শামিম আলমসহ ১৫ জন বিজিবি সদস্য। এসময় ওই প্রতিষ্ঠানের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুণগত মানসনদ প্রাপ্তি পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিএসটিআই খুলনার সিএম জানান, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে উৎপাদন করতে হয়। মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরী থাকা আবশ্যক হলেও তার কোনোরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন-রভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন ছিলো না।