স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা উপজেলা জামায়াতের উদ্যোগে ২দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই) কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান এর সার্বিক পরিচালনায় ২দিনব্যাপী শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, শহর আমীর মোঃ জাহিদুর রহমান, ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর প্রমুখ।
কলারোয়া উপজেলা শাখার রোকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সাংগঠনিক মজবুতি প্রশিক্ষণের লক্ষ্যে শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।