
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে কয়রা উপজেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, কয়রা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন ইসলাম,
এছাড়া খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল বাকীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কয়রার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণঅধিকার পরিষদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দায়িত্বকালকে জনকল্যাণমুখী ও সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।