বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়া বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপিত
ডুমুরিয়া বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপিত

ডুমুরিয়া বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপিত

মোঃ মনিরুল ইসলাম মনির,ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস -২০২০ উদযাপিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জীব দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা- ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ার্দ্দার ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ।
অনুষ্ঠানে অতিথীদের সম্মাননা ক্রেস্ট, ০৬ যুব /যুব মহিলাকে ২,৭০,০০০ টাকা ও ১০০ টি ফলজ ও বনজ গাছের চারা,৭৫ জনকে সনদপত্র বিতরন ও ৫০ জনের রক্তের গ্রুুপ নির্ণয় করা হয় ।এছাড়া দুই জন সফল যুবক কে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।